ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ড্যাব নেতার ছেলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী

প্রতিবেদক
admin
২৫ জুলাই ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিএনপি পন্থী চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ড্যাব নেতার ছেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী। এ নিয়ে বেশ তোড়জোড় চলছে।

জানা যায়, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান টেনে গত ২১ জুলাই, ২০২৩ (শুক্রবার) জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার বার্ষিক সম্মেলন। পূর্ববর্তী কমিটির প্রায় তিনবছর অতিবাহিত হওয়ার পর ঢাকার অন্যতম শক্তিশালী এই ইউনিটের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের আগ্রহ ও উদ্দীপনা ছিলো চোখে পড়বার মত। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

উক্ত সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্যে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে উল্লেখযোগ্য সংখ্যক সিভি জমা পড়েছে। এর মধ্যে সিভি দিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের রাজনৈতিক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর বরিশাল অঞ্চলের অন্যতম শীর্ষ নেতা এবং বরিশাল নগরীর ‘সেবা ক্লিনিক এন্ড হসপিটাল’ এর স্বত্তাধিকারী ডা. আনিস উল্লাহ এর ছেলে সাজিদ নূর। তিনি ছাত্রলীগের রাজনীতিতে শেখ ওয়ালি আসিফ ইনানের অনুসারী।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪৪ তম ব্যাচ (২০১৫-১৬ সেশন) এর শিক্ষার্থী সাজিদ নূর শিক্ষাজীবনে অনিয়মিত। এখনো সেকেন্ড প্রফের গণ্ডী পাড় হতে পারেনি। কথিত আছে ২০১৫ সালে প্রশ্ন ফাঁসের মাধ্যমে মেডিকেলে ভর্তি হয়। সরেজমিনে টংয়ের দোকানদের ভয়ভীতি দেখানো এবং ফাউ খাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তার বাবা ডা. আনিস উল্লাহ ও চাচা ডা. জাহাঙ্গীর উভয়েই চারদলীয় জোট সরকারের আমল হতে বিএনপি এর বরিশাল অঞ্চলের ডোনার হিসেবে এলাকায় সুপরিচিত। এই ব্যাপারে অনুসন্ধানী টিমের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে।

বিএনপি পন্থী একটি সংগঠনের একজন শীর্ষ নেতার ছেলে ছাত্রলীগের অন্যতম শক্তিশালী একটি ইউনিটের পদপ্রার্থী হতে পারেন কিনা সেই ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যস্ততা জনিত কারণে তাদের পাওয়া যায় নি।

আরও পড়ুন

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জাবি ক্যাম্পাসে ঋতুরাজের রঙিন আসর

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত