ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন ৫ শতাধিক নারী সীমান্তে ১১ বিজিবির বড় সাফল্য: জারুলিয়াছড়ি পয়েন্টে সোয়া ৩ কোটি টাকার ইয়াবা জব্দ রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: সেরার মুকুট রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের নাইক্ষ্যংছড়িতে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির মেলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের উপর গুলি, নিহত-১ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজারের বেশি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো অ্যাভিয়েশন খাতে বিনিয়োগে ব্রিটিশ সরকারের আগ্রহ-জানালেন হাই কমিশনার সারাহ কুক

নাইক্ষ্যংছড়িতে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:জাবেদুল আনোয়ার:

নাইক্ষ্যংছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এর আগে ১৭ জুন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনারের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস, নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ. কালাম সরকারি কলেজ, ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিস এবং নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

সমাপনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ বিসিএসআইআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. সাজ্জাদ হোসেন এবং সায়েন্টিফিক অফিসার আমিন হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির বিকাশ ও ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সকল স্তরের মানুষকে বিজ্ঞানমনস্ক হয়ে প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির সৃজনশীল ব্যবহারের মাধ্যমে দেশকে আত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১০টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে হাজী এম.এ. কালাম ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান লাভ করে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু, থানার ওসির প্রতিনিধি সেকেন্ড অফিসার আব্বাসী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইক্ষ্যংছড়িতে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির মেলা

আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬