ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে জোড়া ট্রান্সফরমার চুরি: সেচ ও ব্যবসা নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ী মিঠাপুকুরে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির চেষ্টা পণ্ড, পাহারাদারের বুদ্ধিমত্তায় রক্ষা পেল কৃষকদের ভরসা কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুনকে গ্রেপ্তার করল র‌্যাব প্রবাসী বয়ফ্রেন্ডকে রুমমেটদের আপত্তিকর ছবি পাঠানো ইবির সেই ছাত্রী বহিষ্কার দেওয়ানগঞ্জে ৭কেজি গাঁজাসহ নারী আটক চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ ইবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে রবিউস সানি ও মোজাহিদ রাষ্ট্রপতি নির্বাচন : কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ৩৫ বছর পর হবে ভোট

মিঠাপুকুরে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির চেষ্টা পণ্ড, পাহারাদারের বুদ্ধিমত্তায় রক্ষা পেল কৃষকদের ভরসা

রাফিউল ইসলাম রাব্বী
  • আপডেট সময় : ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিবেদক, রংপুর-

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মাদারপুর এলাকায় একটি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির বড় ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পাহারাদারের সময়োপযোগী পদক্ষেপ এবং স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় রক্ষা পেয়েছে মূল্যবান এই বিদ্যুৎ সরঞ্জামটি।

জানা গেছে, গত রাতে মাদারপুর এলাকার একটি গভীর সেচ পাম্পের দায়িত্বে থাকা পাহারাদার বুলবুল আহমেদ হঠাৎ করে এলাকার বৈদ্যুতিক বাতি বন্ধ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পাম্পের ট্রান্সফরমার এলাকাটি পর্যবেক্ষণ করেন এবং দেখতে পান যে ট্রান্সফরমারের সব লাইন কাটা অবস্থায় রয়েছে।

পরিস্থিতি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় কয়েকজনকে বিষয়টি অবগত করেন। পাহারাদারের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় কৃষকরা ও আশপাশের লোকজন দ্রুত সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে চোর চক্রটি পালিয়ে যেতে বাধ্য হয়।

চোরেরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ফেলে যায় তাদের চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এর মধ্যে রয়েছে— একটি লোহার রড,সবুজ হাতলের হ্যাকস করাত (ধাতু কাটার করাত) স্ক্রু ড্রাইভার ও অন্যান্য যন্ত্রপাতি, চোরদের বহনকারী বস্তা ও অন্যান্য উপকরণ
স্থানীয়দের মতে, পাহারাদার বুলবুল আহমেদের তাৎক্ষণিক সতর্কতা ও সকলের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অন্যথায় ট্রান্সফরমারটি চুরি হয়ে গেলে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতো এবং কৃষকদের চরম দুর্ভোগে পড়তে হতো।

ঘটনার পর থেকে মাদারপুর এলাকার কৃষকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা এ ধরনের অপরাধ কর্মকাণ্ড রোধে এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিঠাপুকুরে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির চেষ্টা পণ্ড, পাহারাদারের বুদ্ধিমত্তায় রক্ষা পেল কৃষকদের ভরসা

আপডেট সময় : ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬