ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোনো শর্তের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না–ভারতকে উদ্দেশ্য করে রিজভী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে নাঈমা-শান্ত মিঠাপুকুরে জোড়া ট্রান্সফরমার চুরি: সেচ ও ব্যবসা নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ী মিঠাপুকুরে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির চেষ্টা পণ্ড, পাহারাদারের বুদ্ধিমত্তায় রক্ষা পেল কৃষকদের ভরসা কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুনকে গ্রেপ্তার করল র‌্যাব প্রবাসী বয়ফ্রেন্ডকে রুমমেটদের আপত্তিকর ছবি পাঠানো ইবির সেই ছাত্রী বহিষ্কার দেওয়ানগঞ্জে ৭কেজি গাঁজাসহ নারী আটক চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজারের বেশি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। টানা দুই দফা মূল্যবৃদ্ধি ও এক দফা ভ্যাট সমন্বয়ের পর এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গতকাল বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুটির দামে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করা হয়েছে। এতে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজারের বেশি

আপডেট সময় : ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬