ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান

সড়ক সংস্কারের আড়ালে পাহাড় কাটার অভিযোগ, ঝুঁকিতে অর্ধশত পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পিএইচপি মোড় থেকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত সড়ক সংস্কারের কাজের আড়ালে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, সড়ক উন্নয়নের নামে বিশাল আকারের পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। এতে পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসরত অন্তত অর্ধশত পরিবার চরম ঝুঁকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব মাটি ট্রাক ও ডাম্পারযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, যা তাদের ঘরবাড়ি ও জীবন-জীবিকার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড় কাটার কারণে অনেক স্থানে মাটির স্বাভাবিক গঠন দুর্বল হয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় ফাটলও দেখা দিয়েছে বলে তারা দাবি করেছেন। এ অবস্থায় দ্রুত পাহাড় কাটা বন্ধ করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

পরিবেশ সচেতন মহলের মতে, নির্বিচারে পাহাড় কাটা শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, বরং ভূমিধস, জলাবদ্ধতা এবং জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে বর্ষাকালে এ ধরনের কর্মকাণ্ড বড় ধরনের মানবিক বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা অবৈধ পাহাড় কাটা ও মাটি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রশ্ন, সড়ক সংস্কারের নামে যদি পাহাড় কেটে মাটি বিক্রি করা হয়ে থাকে, তবে এর অনুমোদন কারা দিয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারি কোথায়? বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক সংস্কারের আড়ালে পাহাড় কাটার অভিযোগ, ঝুঁকিতে অর্ধশত পরিবার

আপডেট সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬