ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে ‘তেলাপোকা’র জ্বালায় অতিষ্ট মোদি সরকার তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ জামায়াতের মজলিশে শুরার অধিবেশন : গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ৭ প্রস্তাব সীমান্তে মাদকের বড় চালান জব্দ কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সমস্যার সমাধানে মতবিনিময় সভা কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পেকুয়ায় মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টা,গুলিসহ অস্ত্র,আটক ২ কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিশাল মাদক বিরোধী র‍্যালী সীমান্তে মাদকের বড় চালান জব্দ: ৭২ হাজার ইয়াবাসহ আটক ২ বাংলাদেশের কূটনীতির নতুন আত্মবিশ্বাসের ইঙ্গিত

৭২ হাজার ইয়াবাসহ আটক ২

সীমান্তে মাদকের বড় চালান জব্দ

মো:জাবেদুল আনোয়ার, স্টাফ রিপোর্টার, কক্সবাজার
  • আপডেট সময় : ০১:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক তিন অভিযানে উদ্ধার ইয়াবা, জব্দ ইজিবাইক, বাংলা মদ ও মোবাইল ফোন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে মোট ৭২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৫ লিটার বাংলা মদ, একটি ইজিবাইক এবং একটি বাটন মোবাইল ফোন।

শুক্রবার (২৬ জুন) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ২৫ জুন রাত সাড়ে ৯টার দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট থেকে প্রায় ৫০ গজ উত্তরে একটি সেতুর পাশে অবস্থানরত দুই সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. আসমত (২০) এবং টেকনাফের নয়াপাড়া এফডিএমএন ক্যাম্প-২৬-এর বাসিন্দা আজিজুর রহমান (২০)।

একই দিন ভোর ৬টা ৪০ মিনিটে গর্জনবুনিয়া বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে জলিয়ার গুতা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে।

এর কিছুক্ষণ পর সকাল ৭টার দিকে রেজুপাড়া বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন হেডম্যানপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, আটক দুই আসামিকে উদ্ধারকৃত ইয়াবা, মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭২ হাজার ইয়াবাসহ আটক ২

সীমান্তে মাদকের বড় চালান জব্দ

আপডেট সময় : ০১:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬