ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

সাজিদের প্রথম মৃত্যু বার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পূর্তিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাজিদ আব্দুল্লাহর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী দোয়া পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, অধ্যাপক ড. আলীনূর রহমান, গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের অন্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। শুরু থেকেই ইবি ছাত্রদল এই হত্যার বিচার দাবি করে আসছে এবং এ দাবিতে আন্দোলন করেছে। কিন্তু খুনিরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি করছে। সাজিদের শাহাদাতবার্ষিকীতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দ্রুত তার হত্যার বিচারের দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রকাশিত ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার প্রায় এক বছর হলেও মামলার বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাজিদের প্রথম মৃত্যু বার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬