ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উত্তরা ১৫ নম্বর সেক্টরে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজকের চারা, আগামীর ছায়া, সবুজ বাংলাদেশে জাগুক আমাদের মায়া”—এই প্রত্যয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি পালন করেছে ইবিয়ান ক্লাব লিমিটেড (IBIAN Club Limited)।

শনিবার (৮ আগস্ট ২০২৬) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে ক্লাবের উদ্যোগে “Greening Bangladesh” কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট ড. মো. আশরাফুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান, এফ.এইচ. চন্দন, ডেসকো (DESCO)-এর বোর্ড চেয়ারম্যান ও সচিব সানোয়ার জাহান ভূঁইয়াসহ ক্লাবের বিপুলসংখ্যক সদস্য।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি ইতোমধ্যে রোপণ করা গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ক্লাবের পক্ষ থেকে “Today’s sapling, tomorrow’s shade, let’s have a little love for a Green Bangladesh” স্লোগান সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।

অনুষ্ঠানে ড. মো. আশরাফুর রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি নয়; রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ইবিয়ান ক্লাব শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, প্রতিটি রোপিত গাছের পরিচর্যার দায়িত্বও নেবে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, আগামীতে উত্তরা নর্থ মেট্রো স্টেশন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ নির্বাচিত বিভিন্ন এলাকায় “Tree Plantation & Care Program” পরিচালনা করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব উদ্যোগকে দীর্ঘমেয়াদি কার্যক্রমে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ইবিয়ান ক্লাব লিমিটেডের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সমাজের প্রত্যেক নাগরিকের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তরা ১৫ নম্বর সেক্টরে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬