ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিন (৪২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব-১৫ জানায়, সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার নুর মোহাম্মদের ছেলে।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইটপাটকেল, রামদা, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

সংঘর্ষ চলাকালে সমিতিপাড়ার একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বের হলে হামলাকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-৪৭, তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৪) দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‍্যাব জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, বেলাল উদ্দিন এলাকার চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, মারামারি, গুরুতর জখম, বিস্ফোরক ও অগ্নিসংযোগ এবং যৌতুক আইনে মোট চারটি মামলা রয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬