ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এরই মধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এই নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলেও জানান। তবে জানা গেল, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পারাজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা ও মুক্তি দুজনেই। মুক্তি জানান, বাপ্পারাজ তাকে একটি ক্ষুদেবার্তায় বিষয়টি জানিয়েছেন। তাই নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন তিনি। অন্যদিকে বাপ্পারাজ জানিয়েছেন, শিল্পী সমিতি তার সংগঠন। পদে না থাকলেও বরাবরই এই সংগঠনের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তবে আপাতত নির্বাচন করতে চাচ্ছেন না। ব্যক্তিগত ও পারিবারিক কারণেই নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অভিনেতা। উল্লেখ্য, শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের (মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল) মেয়াদ শেষ হয়েছে ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। প্রসঙ্গত, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রথম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক; যিনি বাপ্পারাজের বাবা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬