ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার রহস্যময় পোস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আলোচনায়। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তগুলো নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক, ক্যামেরার ফ্ল্যাশলাইট আর লাইমলাইট এই সবকিছুর বাইরে জীবনের আসল সত্য ও অর্থ কোথায় লুকিয়ে আছে? এই চিরন্তন প্রশ্নের এক দারুণ উত্তর দিয়েছেন তিনি। সম্প্রতি জীবনের গভীর উপলব্ধি থেকে করা তার একটি মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা ছুঁয়ে গেছে লাখো ভক্তের হৃদয়। বিশ্বসুন্দরী ও বলিউড ডিভা ঐশ্বরিয়া বরাবরই তার পরিমিতিবোধ এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত। জীবনের এক বিশেষ মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে জীবন তখনই সবচেয়ে অর্থপূর্ণ হয়, যখন তা মুহূর্তগুলোর মধ্যে বাঁচা যায়ৃ সেই মুহূর্তগুলো, যা আমরা সত্যিই গভীরভাবে অনুভব করিৃ সেই মুহূর্তগুলো, যা চিরকাল আমাদের সাথে থেকে যায়ৃ এবং আজীবন হৃদয়ে অমলিন থাকে।’ এই মন্তব্যের মধ্য দিয়ে ঐশ্বরিয়া যেন মনে করিয়ে দিলেন, বাহ্যিক সাফল্য বা জৌলুস নয়, বরং মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত এবং সত্যিকারের অনুভূতিগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে স্মৃতিগুলো মানুষ আজীবন হৃদয়ে লালন করে, সেটাই জীবনকে পূর্ণতা দেয়। ঐশ্বরিয়ার এই গভীর জীবনবোধসম্পন্ন বার্তাটি প্রকাশ পাওয়া মাত্রই নেটপাড়ায় তা ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা তার এই চিন্তাধারাকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, শোবিজের তুমুল ব্যস্ততা আর চড়াই-উতরাইয়ের মধ্যেও ঐশ্বরিয়া যেভাবে জীবনের সহজ ও সুন্দর দিকটাকে উপলব্ধি করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার রহস্যময় পোস্ট

আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬