ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

শরৎচন্দ্র রূপে ক্যামেরায় ধরা দিলেন টোটা রায়চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’-র শতবর্ষ উপলক্ষে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পরিচালক সৃজিত মুখার্জি। ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের এই সিনেমার শুটিং শুরু হয়েছে গত জানুয়ারিতে। সিনেমাটি ঘিরে শুরু থেকেই ছিল কৌতূহল- কে কোন চরিত্রে অভিনয় করছেন। এতদিন তা প্রকাশ করেননি নির্মাতা। অবশেষে প্রকাশিত হলো ৫৯ সেকেন্ডের রহস্যময় প্রি-টিজার। আর সেখানেই এলো বড় চমক। প্রি-টিজারে দেখা গেছে, কিংবদন্তি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। বৃষ্টিভেজা পরিবেশে সাদা ধুতি-পাঞ্জাবি পরে কাগজ-কলমে ব্যস্ত শরৎচন্দ্রকে দেখা যায়। তিনি এক পর্যায়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’ সিনেমায় সব্যসাচী চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। প্রি-টিজারে তাকে দেখা গেছে দুই হাতে পিস্তল, সাদা শার্ট, কোট ও টুপিতে এক রহস্যময় লুকে। উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে সব্যসাচী চরিত্র তরুণদের মধ্যে বিপ্লবী চেতনার প্রতীক হয়ে ওঠে। সেই ইতিহাস ও সাহিত্যের দ্বন্দ্বই নতুন সিনেমায় তুলে ধরবেন সৃজিত মুখার্জি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়। তবে তাদের চরিত্র এখনো প্রকাশ করা হয়নি। নির্মাতারা জানিয়েছেন, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পাবে আসন্ন দুর্গাপূজায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরৎচন্দ্র রূপে ক্যামেরায় ধরা দিলেন টোটা রায়চৌধুরী

আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬