ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি

র‍্যাব-১৫-এর বিশেষ অভিযানে ধরা পড়ল দীর্ঘদিনের পলাতক পরোয়ানাভুক্ত আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো:জাবেদুল আনোয়ারঃ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘ চার বছর ধরে পলাতক থাকা একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

শনিবার (৪ জুলাই) র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘ চার বছর ধরে পলাতক থাকা এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল (৬ নম্বর ওয়ার্ড) এলাকার সৈয়দ হোছন (ওরফে সৈয়দ আহম্মদ)-এর ছেলে মো. জামাল হোছন (৩০)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত জামাল হোছনের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২০ সালে দায়ের করা একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। বারবার অবস্থান পরিবর্তন করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলেও র‍্যাব-১৫-এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাব-১৫-এর বিশেষ অভিযানে ধরা পড়ল দীর্ঘদিনের পলাতক পরোয়ানাভুক্ত আসামি

আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬