ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী

এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশের ভিতরে আমার আসন একটি আলাদা আসন, আমি তো আগেই বলেছি এখানকার সরকার আমি। কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাল্লাহ।

রোববার বাদ আসর কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কাউকে চাঁদা দিবেন না, কেউ যদি চাইতে আসে তাহলে বলবেন, এমপি সাহেবের কাছে দেওয়া আছে। ওখান থেকে ভাগ নিয়ে নেন, কার বাবার বুকের কলিজা কত বড় হয়েছে আমি দেখব।

সংসদ সদস্য আমীর হামজার ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

মুফতি আমির হামজা বলেন, এটা আর এখন কোন অধিকার পরিষদ নেই, এটা এখন গণধিকৃত পরিষদ হয়েছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানিং একজন জনপ্রতিনিধি। আমার সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি এরপরেও যদি তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে, আমি বলব এদেরকে সন্ত্রাসী বলতে আর কোন বাধা নেই।

তিনি বলেন, কোন সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়ায় হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়ার তৌহিদি জনতা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেবে না।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আমরা আহ্বান জানাই কোন দলের তাবেদারী করা যাবে না। আপনারা সরকারের লোক সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, ইউএনও যারা দায়িত্বে আছেন জনগণের জন্য যদি কাজ করেন তাহলে এই কুষ্টিয়া তে থাকবেন, না হলে আমরা আপনাদের বিদায় করতে বাধ্য হব।

আমির হামজা বলেন, আল্লাহর নামে শপথ নিয়ে আমাদের প্রতিদিন বাড়ি থেকে বের হওয়া লাগে। আমার আসন বাংলাদেশের ভিতরে একটি আলাদা আসন। আমি তো বলেছি এখানকার সরকার আমি। কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাল্লাহ।

তিনি বলেন, শেষে আমি আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের এই ৫৫ বছরে যে গেমটা জামাত শিবিরের উপরে খেলা হয়েছে, রাজাকার, আল-বদর, জঙ্গি এগুলো ভারতের একটা নাটক। এই বাংলাদেশে এই নাটক আর খায়না, ভবিষ্যতেও আর কেউ খাবেনা ইনশাল্লাহ।

আমরা সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, এই দেশে জামায়াতে ইসলাম এবং ছাত্রশিবিরের ওপরে এই ট্যাগ যদি কেউ দিতে চাই, আমি স্পষ্ট ভাবে আপনাদেরকে বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে বলেছিলেন আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এখন থেকে আর কোনদিন কেউ যদি জামায়াতে ইসলামী ও শিবিরের উপর এরকম ট্যাগ দেয় তাহলে আমি ঘোষণা দিলাম ঐগুলো ঐরকম (জারজ)।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, গতকাল প্রায় এই সময় ঠিক এই সময়, এই এলাকার কিছু কুলাঙ্গার, পরিচয়হীন জারজ সন্তান আমির হামজার ওপর আক্রমণ করেছে। আমির হামজা শুধু কুষ্টিয়ার সম্পদ নয়, সে সারা বিশ্বের কোটি কোটি মানুষের সম্পদ, তার কিছু হলে সারা বিশ্বের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে।

সামবেশে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে জামায়াতের নেতাকর্মীর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হয়। বাদ আসর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ৬রাস্তার মোড়ে সমাবেশ করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি

আপডেট সময় : ০৯:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬