ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

রামুতে র‌্যাবের জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের বাঁশখালী থানার মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জসিম উদ্দিন (৫২)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫, কক্সবাজার। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রামুর খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে র‌্যাব-১৫-এর সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়াদীঘি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

র‌্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাধ দমনের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জসিম উদ্দিনের অবস্থান নিশ্চিত করা হয় এবং সফল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) টেবিল অনুযায়ী একটি মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে র‌্যাব নিশ্চিত হয় যে, তিনি রামুর খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকায় অবস্থান করছেন। পরে সোমবার দুপুরে নুরুল আজিমের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামুতে র‌্যাবের জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

আপডেট সময় : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬