ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

রামুতে র‌্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া গ্রেফতার।

মো:জাবেদুল আনোয়ার স্টাফ রিপোর্টার কক্সবাজার
  • আপডেট সময় : ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার এবং দুর্ধর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৩ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন রাবার বাগান সংলগ্ন রাজমহল হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক কারবারি সোনা মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোনা মিয়া কক্সবাজার সদর থানার পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। র‌্যাবের তথ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, মাদক ও অপরাধ দমনে র‌্যাব-১৫-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামুতে র‌্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া গ্রেফতার।

আপডেট সময় : ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬