ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান

রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: সেরার মুকুট রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো. জাবেদুল আনোয়ারঃ

কক্সবাজারের রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। একই সঙ্গে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা নাফিসা তাসনিম।

‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজারের আয়োজনে এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে। দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামুর সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার এবং রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মোহছেন শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে স্বরূপ মুহুরী বলেন, “নিজেকে গড়ে তুলতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই। আর জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্ক একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হলে আমাদের চিন্তা ও চেতনার জায়গা থেকে সৎ হতে হবে এবং ভালো চিন্তাকে ধারণ করতে হবে।”

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের ভেতরের সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধকে লালন করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চা অব্যাহত রাখতে হবে।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল— “বর্তমান আইনগুলো দুর্নীতি দমনের জন্য যথেষ্ট, কেবল প্রয়োগের অভাব।” এতে পক্ষ দলে অংশ নেয় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শ্রীজা দাশ, মো. সাফিন আহমেদ এবং দলনেতা নাফিসা তাসনিম। বিপক্ষ দলে অংশ নেয় রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ইকরামা জাহান সুবাহ, আদর শর্মা এবং দলনেতা রিয়া বড়ুয়া।

বিতর্ক শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং ফলজ গাছের চারা তুলে দেন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মাস্টার মোহাম্মদ আলম। বিচারক ছিলেন নাইক্ষ্যংছড়ি হাজি এম. এ. কালাম সরকারি কলেজের প্রভাষক নীলোৎপল বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মং হ্লা প্রু পিন্টু এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও একটেডের অপারেশন কো-অর্ডিনেটর তাসনিমুল হক শাওন। সময়রক্ষকের দায়িত্ব পালন করেন সুবীর বড়ুয়া বুলু এবং ফলাফল নিরীক্ষকের দায়িত্ব পালন করেন সুকুমার বড়ুয়া বুলু।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ জানান, দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পর্ব গত ১৩ জুন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়, পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এবং আল-গিফারী (রা.) আদর্শ দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: সেরার মুকুট রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের

আপডেট সময় : ০১:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬