ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ওয়াশিংটনে আলোচনার পর ইসরাইল ও লেবানন শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হওয়ার ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইল গতকাল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’ জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে সড়ক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে অন্তত একটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দেশটির উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। একটি ঘটনায় ‘সন্দেহজনক আকাশযান’ শনাক্ত করা হলেও, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আরেকটি ঘটনা পরে ভুয়া সতর্কতা হিসেবে চিহ্নিত হয়। গত বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত চতুর্থ দফা বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে। তবে এর জন্য ইরান-সমর্থিত হিজবুল্লাহকে পুরোপুরি গোলাবর্ষণ বন্ধ করতে হবে। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা দুই পক্ষ আরও সম্মত হয়েছে যে কিছু ‘পাইলট জোন’ গঠন করা হবে। সেখানে লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং সেখানে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির গতকাল বৃহস্পতিবার এই চুক্তির সমালোচনা করে একে ‘গুরুতর ভুল’ বলে মন্তব্য করেন। ঘোষণার আগে গতকাল বৃহস্পতিবার ভোরে হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননের কানতারা এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে ‘রকেটের একটি দফা হামলা’ চালিয়েছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট দুর্গের কাছে সেনাদের লক্ষ্য করে ড্রোনও পাঠানো হয়েছে। এর আগে ১৭ এপ্রিল লেবাননের সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে সেটি কখনোই বাস্তবে মানা হয়নি। উভয় পক্ষই পরস্পরের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হামলা অব্যাহত রাখার যৌক্তিকতা দেখিয়েছে। লেবাননের দাবি, ২ মার্চ হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার জবাবে ইসরাইলে রকেট নিক্ষেপ করে দেশটিকে বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৩ হাজার পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পরও লেবাননে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে, চলতি সপ্তাহে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কোমাতি এএফপিকে বলেন, তাদের সংগঠন ‘আংশিক যুদ্ধবিরতি মেনে নেবে না।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা

আপডেট সময় : ০৬:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬