ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

যশোরে শার্শায় ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরে জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নুরুল হক নুরু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির চাচি মোছা. রুপা খাতুন শার্শা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার ভাসুর মো. জামের আলী ও তার স্ত্রী মোছা. রাবেয়া খাতুন উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযুক্ত নুরুল হক নুরু তাদের ৮ বছর বয়সী কন্যাশিশুকে নিজের টিনশেড ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি স্বজনদের কাছে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে মামলার একমাত্র আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান,গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরে শার্শায় ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬