ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সরকারি বাহিনী ও জান্তা-বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাতের জেরে বাংলাদেশের টেকনাফ ও উখিয়া সীমান্ত আবার কেঁপে উঠেছে । ১ জুলাই বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই এলাকায় একের পর এক ভারী মর্টারশেল ও বোমার বিকট শব্দ শোনা যায় । দীর্ঘদিন শান্ত থাকার পর হঠাৎ আসা এই তীব্র বিস্ফোরণের আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । বিশেষ করে হ্নীলা ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছেন, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা আতঙ্কে পড়ালেখা ছেড়ে কান্নাকাটি শুরু করে দেয় ।

টেকনাফ পৌরসভা ও শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দাদের মতে, গত এক বছরের মধ্যে ওপার থেকে এমন বিকট শব্দ আর শোনা যায়নি । বিস্ফোরণের তীব্রতায় সীমান্ত সংলগ্ন অনেক কাঁচা-পাকা ঘরবাড়ি আক্ষরিক অর্থেই কেঁপে ওঠে ।

উখিয়ার পালংখালী, খাইংখালী, রহমতের বিল, আঞ্জুমান পাড়া এবং টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং ও নাট্যংপাড়া এলাকাগুলোতে এই শব্দের তীব্রতা সবচেয়ে বেশি ছিল বলে জানা যায়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ আমার এলাকাতেও শোনা গেছে। নাফ নদীর ওপার থেকে থেমে থেমে ভেসে আসছে এই বিকট আওয়াজ। এ কারণে সীমান্তে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আবারো নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবির চৌকস সৈনিকদের নিয়ে আমরা সীমান্তে অবস্থান করছি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

আপডেট সময় : ১২:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬