ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকালে গ্র্যাজুয়েট প্রেসক্লাব কক্সবাজারের শোক আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ

মাদারগঞ্জে ব্র্যাকের নারী মাঠকর্মী গ্রাহকদের টাকা নিয়ে উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জে ব্র্যাকের এক নারী মাঠকর্মীর বিরুদ্ধে ক্ষুদ্রঋণ কর্মসূচির গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পলায়নের অভিযোগ উঠেছে।অভিযুক্ত ওই মাঠ কর্মীর নাম আশা আক্তার। তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিডিও (CDO) পদে মাদারগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।

​এদিকে গত ২৪ জুন থেকে ওই কর্মী নিখোঁজ থাকায় মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্র্যাক মাদারগঞ্জ ব্রাঞ্চ কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী গ্রাহকরা শুক্রবার বিকেলে মাদারগঞ্জ মডেল থানায় ভিড় জমান। কৌশলে হাতিয়েছেন লাখ লাখ টাকা।

ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে,পলাতক ব্র্যাক কর্মী আশা আক্তার পৌর শহরের গাবেরগ্রাম,বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এবং গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এলাকার ক্ষুদ্রঋণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন।

​গ্রাহকদের অভিযোগ,গত প্রায় দুই মাসে তিনি শতাধিক গ্রাহককে ঋণ পাইয়ে দেওয়ার পর, কৌশলে প্রত্যেকের কাছ থেকে ঋণের প্রায় অর্ধেক অর্থ ব্যক্তিগতভাবে ধার হিসেবে নেন। এছাড়া এক লাখ টাকা ঋণ পাওয়া কয়েকজন সদস্যের কাছ থেকে উচ্চ মুনাফায় বিনিয়োগের আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা করে গ্রহণ করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এভাবে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছেন তারা। বাসা ছেড়ে সপরিবারে পলাতক।

খোঁজ নিয়ে জানা গেছে,আশা আক্তার বালিজুড়ী বাজারের লুলু হাজীর বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। সম্প্রতি প্রমোশন ও বদলির কথা বলে দুদিন আগে বাসার সব আসবাবপত্র ও জিনিসপত্র নিয়ে তিনি বাসা ছেড়ে চলে যান। নিখোঁজ আশা আক্তারের বাবার বাড়ি দেওয়ানগঞ্জ এবং স্বামীর বাড়ি মেলান্দহ এলাকায় বলে জানা গেছে।

​এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবিতে এবং জালিয়াতির বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারগঞ্জে ব্র্যাকের নারী মাঠকর্মী গ্রাহকদের টাকা নিয়ে উধাও

আপডেট সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬