ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ

মোঃ সাঈদী আকবর ফয়সাল
  • আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৭ জন উপকারভোগীর মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে।

২১ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা  প্রদান করেন- চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী জানান, ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ১৭ জন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। এ অর্থের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার পণ্যসামগ্রী, মুদি মালামাল, ছাগল এবং সেলাই মেশিন ক্রয়ের সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।

চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে সম্মানজনক জীবিকা নিশ্চিত করতে সরকারের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুনর্বাসন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ

আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬