ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

বেনাপোল বন্দরের উন্নয়ন ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যশোর‌ জেলা প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং হ্যান্ডেলিং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জারুল হক মান্না বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২২ জুন ) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, পণ্য খালাসের গতি বৃদ্ধি, ব্যবসায়ীদের সেবার মান উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জারুল হক মান্না বলেন, “বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বার। এ বন্দরের উন্নয়ন, ব্যবসায়ীদের সেবা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। সকল পক্ষের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে।”

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান বলেন, “বেনাপোল বন্দরের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।”

সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিসহ বিভিন্ন যৌক্তিক বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশা করি, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।”
সভায় উপস্থিত বন্দর কর্মকর্তা, সি অ্যান্ড এফ এজেন্ট নেতৃবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা হ্যান্ডেলিং শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির বিষয়ে একমত পোষণ করেন।

আলোচনার পর শ্রমিকদের উত্থাপিত যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, যা উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, মেহের উল্লাহ,
মুস্তাফিজজোহা সেলিম,শাহাবুদ্দিন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সি অ্যান্ড এফ এজেন্ট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভা শেষে বেনাপোল স্থলবন্দরকে আরও আধুনিক, গতিশীল ও ব্যবসাবান্ধব বন্দরে পরিণত করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেনাপোল বন্দরের উন্নয়ন ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণে মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬