ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ জাবেদুল আনোয়ারঃ

বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক, দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে জেলা পুলিশ কল্যাণ সভা শেষে বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোঃ মোজাম্মেল হক বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে জনগণের সেবায় নিয়োজিত রেখেছি। জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই অর্জন শুধু আমার নয়, সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর।”

তিনি আরও বলেন, জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হকের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানার জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক

আপডেট সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬