ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল যশোরের শার্শার আবরার তাসিন

আশরাফুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের কৃতী সন্তান আবরার তাসিন।

বর্তমানে সে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দেশের লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে আবরার তাসিন নিজের মেধার স্বাক্ষর রাখে।

আবরারের বাবা কামরুজ্জামান বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আবরারের গভীর আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের নিরন্তর সহযোগিতার ফলেই সে এই গৌরবময় সাফল্য অর্জন করেছে। তিনি ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আবরারের এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দও। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও সে ধারাবাহিকভাবে সাফল্যের ধারা বজায় রেখে দেশ ও জাতির জন্য একজন যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবরার তাসিন জানায়, তার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান তার মা মেহেরুন নেছারের। মায়ের ভালোবাসা, ত্যাগ, উৎসাহ ও অনুপ্রেরণাই তাকে সবসময় এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে একজন সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় সে। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে আবরার।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কঠিন প্রতিযোগিতার মধ্যেও ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের মাধ্যমে শার্শার এই মেধাবী শিক্ষার্থী নিজের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং জন্মভূমির জন্য গৌরব বয়ে এনেছে।

তার এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা ও মেধা বিকাশে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল যশোরের শার্শার আবরার তাসিন

আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬