ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

পারিবারিক বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু

মাতামুহুরী (কক্সবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল হাশেম চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই দুপুর ২ টায় মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত ইউছুফ আলীর পুত্র।

জানা গেছে, গত ৭জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের একপর্যায়ে আবুল হাশেমের ভাতিজা সোহেল (২২) তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৯ জুলাই) ২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ইউছুফ আলীর তিন ছেলে। তারা হলেন নুর মোহাম্মদ, নুরুল আজিম ও আবুল হাশেম। অভিযোগ রয়েছে, এ ঘটনার সাথে বড় ছেলে নুর মোহাম্মদ এবং তার দুই ছেলে সোহেল (২২) ও রাসেল (২৭) জড়িত রয়েছে। এর মধ্যে সোহেলের ছুরিকাঘাতেই আবুল হাশেম গুরুতর আহত হন। হাসেমের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চকরিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, ঘটনার বিষয়ে আজকেই অবগত হয়েছেন। চমেকে লাশের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ টীম কাজ শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পারিবারিক বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু

আপডেট সময় : ১১:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬