ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

নাইক্ষ্যংছড়ি- রামু সড়কে বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, যান চলাচল বন্ধ ঘোষণা !!

মো শাহীন,  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জারুলিয়াছড়ি খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে শনিবার সকাল থেকে ব্রিজটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (১১ জুলাই)  সকাল ১১ টার দিকে ব্রিজের নিচের মাটির ধসে পড়ে গাইডওয়ালে বড় ধরণের ফাটল দেখা দিলে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শগ্রাম এলাকার জারুলিয়াছড়ি খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটির পশ্চিমাংশে কয়েক দিন ধরে চলমান ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নিচের মাটি সরে যেতে শুরু করে। ব্রিজের নিচের মাটি ধসে পড়ে এবং গাইডওয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়। পরবর্তীতে ব্রিজটি প্রায় এক ফুটের বেশি নিচে বসে যায়, ফলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, ১১ বিজিবি, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, বান্দরবান জানান, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে কাজ শুরু করে যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল ফয়জুল কবির বলেন, জনসাধারণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্রিজটি বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত ব্রিজটি যান চলাচলের উপযোগী করতে কাজ করছে।

বর্তমানে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগের সদস্যরা সার্বক্ষণিক অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইক্ষ্যংছড়ি- রামু সড়কে বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, যান চলাচল বন্ধ ঘোষণা !!

আপডেট সময় : ০৮:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬