ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে পাহাড়ি ঢলে ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা ও ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থুয়াইলং পাড়ার একমাত্র চলাচলে মাধ্যম গর্জন খালের উপর নির্মিত ব্রিজটি ভেঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ৃহয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ ও অসংখ্য স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। 

বৃহস্পতিবার( ০৯ জুলাই)  ভোর ৪ টার দিকে একটানা মুষলধারে বৃষ্টির কারণে প্রবল পানির স্রোতে বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে যায়। 

স্থানীরা জানান, ভোররাতে শব্দ মশুনে তারা ঘুম থেকে উঠে দেখেন, তাদের চলাচলের একমাত্র ব্রিজটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে।

থুইলা অং পাড়ার বাসিন্দা ও স্কুল শিক্ষক মংচাচিং মার্মা জানান, ভোররাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। পরে বাইরে এসে তারা দেখতে পান, গর্জন খালের উপর নির্মিত একমাত্র ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে গেছে। ফলে পাড়ার মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা আরো জানান,  এই সেতুর ওপর নির্ভর করে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, রোগীসহ হাজারো মানুষ চলাচল করেন। ব্রিজটি বেঙ্গে পড়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াতও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এমত অবস্থায় থুইলা অং পাড়ার বাসিন্দারা দ্রুত একটি বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে নতুন ব্রিজ নির্মাণে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি ঘটনাস্থল পরিদর্শন করেন। আর তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা এবং ওপারে পারাপারের জন্য যে কোন উপায়ে একটি বিকল্প ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে পাহাড়ি ঢলে ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬