ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ বছরের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, গণধোলাই শেষে যুবক পুলিশের হাতে র‍্যাব-১৫-এর বিশেষ অভিযানে ধরা পড়ল দীর্ঘদিনের পলাতক পরোয়ানাভুক্ত আসামি কক্সবাজারে আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের জালে খামেনির জানাজায় প্রতিশোধের আহবানে লাল পতাকা কাজী ফার্মেসী এন্ড ডক্টরস চেম্বারের ব্যতিক্রমী উদ্যোগ,বিনামূল্যে চিকিৎসা সেবা। স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের দ্বিপাক্ষিক বৈঠক : খামেনি হত্যার নিন্দা রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫-এর অভিযান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে ৪ কোটি ৮৪ লাখ টাকার ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ডা. হামিদা ইয়াসমিন জেসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ কালকিনিতে, স্কুল শিক্ষকের পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

দেশের নিরাপত্তা আজ সংকটে!

এস এম অভি, বাইউস্ট
  • আপডেট সময় : ০৮:২১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজ এমন এক সময়ে আমরা বসবাস করছি, যখন দেশের মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও অনেক সময় মনে হয় আমরা প্রকৃত অর্থে নিরাপদ নই। কারণ প্রতিনিয়ত ধর্ষণ, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও নানা ধরনের অপরাধের খবর আমাদের বিবেককে নাড়া দেয়।

৭ বছরের শিশু থেকে শুরু করে নারী, যুবক কিংবা বৃদ্ধ কেউ যেন অপরাধীদের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সমাজে এসব অপরাধের স্থায়ী ও কার্যকর সমাধান এখনও দৃশ্যমান নয়।

সম্প্রতি খুলনায় ফজরের নামাজের সময় একটি মসজিদে ঢুকে সন্ত্রাসী কায়দায় গুলি করে একজন মানুষকে হত্যা করার ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। যে মসজিদ আল্লাহর ঘর, যেখানে মানুষ শান্তি, নিরাপত্তা ও ইবাদতের জন্য সমবেত হয়, সেই পবিত্র স্থানেও যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়?

আজ প্রশ্ন জাগে আমরা কেমন সমাজে, কেমন রাষ্ট্রে বসবাস করছি? মানুষের জীবন, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ, দ্রুত বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে; যেখানে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও জনসমাগমস্থল হবে নিরাপত্তার প্রতীক, আতঙ্কের নয়।

এস এম অভি
ছাত্র,বাইউস্ট

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের নিরাপত্তা আজ সংকটে!

আপডেট সময় : ০৮:২১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬