ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড রূপায়ন দেব

মোঃ সাঈদী আকবর ফয়সাল
  • আপডেট সময় : ১০:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মোহনা দক্ষিণ ঘুনিয়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রূপায়ন দেব।

জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোহনা দক্ষিণ ঘুনিয়া এলাকায় বাহাদুর গং ও প্রবাসী ওসমানের বাউন্ডারিকে কেন্দ্র করে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়। এতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়ে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জনদুর্ভোগের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবকে অবহিত করেন। পরে মঙ্গলবার (তারিখ) বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টির মধ্যেই তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে উভয় পক্ষকে ডেকে নিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুতুব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেন। পাশাপাশি পানি চলাচলের জন্য স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দীর্ঘদিনের বিরোধ ও জলাবদ্ধতা নিরসন করায় স্থানীয় বাসিন্দারা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জনস্বার্থে এমন কার্যকর পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড রূপায়ন দেব

আপডেট সময় : ১০:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬