ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

চকরিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ জুলাই (মঙ্গলবার)  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মোঃ আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, চকরিয়া থানার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছলিয়া পাড়ার বেড়িবাঁধ সংলগ্ন লালার টং ঘর (মাছের প্রজেক্ট) এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুর রহমান বলেন, উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬