ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকালে গ্র্যাজুয়েট প্রেসক্লাব কক্সবাজারের শোক আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবক আহত

মো শাহীন,  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম  সীমান্তের ৪১ নং পিলার সংলগ্ন শূন্য রেখায় কলা বাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

বুধবার (২৪ জুন) বিকাল প্রায় ৪ টার দিকে ঘুমধুম সীমান্তের শূন্য লাইনের কাছে এ ঘটনা ঘটে।

আহত শফি আলম (৩০) সে উপজেলার রেজুআমতলী এলাকার বাসিন্দা হালু মিয়ার ছেলে। আহতকে দ্রুত উদ্ধার করে কক্সবাজারের উখিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর হাতুরাণী টিওবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪১ এর নিকটবর্তী শূন্য লাইনের একটি কলাবাগানে কাজ করার উদ্দেশ্যে গেলে হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান,  “সীমান্ত পিলার-৪১ এর নিকটবর্তী শূন্য লাইনে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি কলাবাগানে কাজের উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, “সীমান্তবর্তী অনেক এলাকা এখনো মাইন বিস্ফোরণের ঝুঁকির মধ্যে রয়েছে। তাই জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় অপ্রয়োজনে যাতায়াত থেকে বিরত থাকতে হবে। বিজিবির পক্ষ থেকে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবক আহত

আপডেট সময় : ০৯:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬