ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকালে গ্র্যাজুয়েট প্রেসক্লাব কক্সবাজারের শোক আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম

গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের রামু উপজেলা-এর গর্জনিয়া ইউনিয়ন-এর ১১নং উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব ফরিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় মুরব্বি ও বি এন পি প্রবিন নেতা হাজী ইউনুস মাতব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিতি ছিলেন মৌলনা আব্দুল মাবুদ।

সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ বাপ্পী সভাপতি এবং অভিভাবক সদস্য মোহাম্মদ শাহজাহান সহ-সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য মো. আব্দুল মালেক, বিদ্যোৎসাহী (মহিলা) সদস্য শাহিদা আক্তার, অভিভাবক সদস্য হাসিনা বেগম, ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস আলম, অভিভাবক সদস্য মরিয়ম বেগম, অভিভাবক সদস্য (পুরুষ) ইয়াহিয়া চৌধুরী, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মো. রহিম উল্লাহ এবং শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ারা বেগম।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বাপ্পী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহানও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ১১নং উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। সভার শেষে প্রতিষ্টাতা ও দাতা
সহ স্কুলটি প্রতিষ্টা করতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের জন্য বিশেষ
মোনাজাত পরিচালনা করেন মৌলনা আব্দুল মাবুদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠিত

আপডেট সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬