ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

গত বছরের তুলনায় সব শ্রেণির অপরাধই কমেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সোমবার সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন, “গত বছরের একই সময়ের তুলনায় দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রায় সব ধরনের অপরাধ কমেছে। সরকারের দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসের অপরাধসংক্রান্ত তথ্য ২০২৫ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে এ চিত্র পাওয়া গেছে। প্রতি মাসে ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যান প্রস্তুত করা হয়। এসব তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় চলতি সময়ে প্রায় সব শ্রেণির অপরাধই কমেছে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “পলাতকদের বেশিরভাগের বিরুদ্ধেই আইসিটিতে মামলা চলমান। আবার অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান। অনেকের বরখাস্ত কার্যকর হয়েছে। অনেকে ওএসডি আছে। কাজেই পলাতক অপরাধীদের প্রত্যেককে পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনা হচ্ছে।”

পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “পুলিশের কার্যক্রমের মূল্যায়ন করবে জনগণ। তবে সরকারের দৃষ্টিতে পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে রূপান্তরের প্রচেষ্টা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নৈতিক সক্ষমতা আরও বাড়াতে হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন।”

সরকার ‘পুরস্কার ও শাস্তি’ নীতিতে বিশ্বাস করে। ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্বে অবহেলা বা অনিয়মের জন্য শাস্তি নিশ্চিত করা হবে-উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গত বছরের তুলনায় সব শ্রেণির অপরাধই কমেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬