ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত চকরিয়া পৌরসভার তরছঘাট সড়কের বেহাল দশা! এক সপ্তাহেই শেষ আট মাসের পরিশ্রম, বন্যায় ২০ লাখ টাকার ক্ষতিতে কৃষক ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অফিসের উদ্যোগ চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬-এ ‘বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড’ পেল ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান

কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করল ছাত্রশিবির ময়নামতি থানা শাখা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুমিল্লা প্রতিনিধি: আজ কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ময়নামতি থানার উদ্যোগে ময়নামতি এলাকার বিভিন্ন ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়নামতি থানার সভাপতি সাদ বিন জাররাহ এবং সেক্রেটারি শাহনেওয়াজ মনির অভিসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সভাপতি সাদ বিন জাররাহ বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং মানবজীবন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেবল শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নেই কাজ করে না, বরং সমাজ ও পরিবেশের কল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করল ছাত্রশিবির ময়নামতি থানা শাখা

আপডেট সময় : ০৮:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬