ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, উচ্চ শিক্ষা সেলের পূর্ববর্তী তত্ত্বাবধায়ক, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকালে তাঁর অবদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও
কৃতজ্ঞতা জানানো হয়েছে।

নবনিযুক্ত তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা সেলের পিএইচডি প্রোগ্রামের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ২০২৫–২৬ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামের প্রথম ব্যাচে ১১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি তদারকি, কোর্সওয়ার্কের মান নিশ্চিত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও থিসিস সম্পন্নে সহায়তা করা এবং শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামকে দেশ-বিদেশে একটি মর্যাদাপূর্ণ ও স্বীকৃত গবেষণা কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

আপডেট সময় : ০৫:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬