ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা চকরিয়ার বরইতলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা চকরিয়ার বরইতলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক সাগর শাপলা চত্বরের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি ককরোচ পার্টির সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি-নুরুল আলম,সম্পাদক-মোঃ সেলিম উদ্দীন ‎শান্তিগঞ্জে বায়তুল ফালাহ জামে মসজিদে সরকারিভাবে অনুদান প্রদানের জোরালো দাবি

কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দীর্ঘদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আমিনুর বিশ্বাস। সাধারণ সম্পাদক করা হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী পার্থ সরকারকে।

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রস্তাবিত তালিকা কেন্দ্রীয় নির্বাহী সংসদে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুর বিশ্বাস বলেন, ‘আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিন পর তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। আমাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন পর কমিটি গঠিত হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও রাজপথের কর্মীদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, সেটিকে আমরা ইতিবাচক ও সাংগঠনিক কর্মকাণ্ডে কাজে লাগাতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা

আপডেট সময় : ১২:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬