ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

কুবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

কুবি প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মুহাইমিন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন,’ প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে আসছে। তার ওই ধারাবাহিকতায় ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। ‘

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন করা এবং নাগরিক সমাজে সচেতনতা বৃদ্ধি করা। জলবায়ুর প্রভাব থেকে মুক্ত হতে হলে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই। তাছাড়া সারাদেশব্যাপী যে পরিমানে গা ছ নিধন করা হয় তার বিপরীতে তত পরিমান গাছ রোপন করা হয় না। আমাদের এই কর্মসূচীর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদেরও গাছ রোপনে উদ্বুদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন রকম ফলজ, বনজ ঔষধি চারা রোপন করা ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬