ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

কচ্ছপিয়ায় সবুজায়নের উদ্যোগ, স্কুল-মাদ্রাসা ও মসজিদে চারা বিতরণ

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে স্কুল, মাদ্রাসা ও মসজিদভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে কচ্ছপিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও কচ্ছপিয়া মানবকল্যাণ ঐক্য পরিষদ।

কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর আঙিনা ও আশপাশে বৃক্ষরোপণ করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি ক্ষয়রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, “আজকের একটি চারা, আগামীর একটি সবুজ পৃথিবী। গাছ লাগানোই যথেষ্ট নয়, গাছের যত্ন নেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব।”

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং সবুজায়নের সংস্কৃতি বিস্তারে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কচ্ছপিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও কচ্ছপিয়া মানবকল্যাণ ঐক্য পরিষদ সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কচ্ছপিয়ায় সবুজায়নের উদ্যোগ, স্কুল-মাদ্রাসা ও মসজিদে চারা বিতরণ

আপডেট সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬