উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাব কতৃক বন্যা কবলিত পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়া উপজেলা উজানটিয়া ইউনিয়নের যুব উন্নয়ন একতা ক্লাবের পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই(সোমবার) সকাল ১০টার সময় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ক্লাবের উপদেষ্টা, কার্যকরী কমিটি এবং সকল সদস্যদের সমন্বয়ে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এই এক প্যাকেটে রয়েছে চাউল,পিঁয়াজ, আলু,তেল,ডাল।
ক্লাবের উপদেষ্টা আবু ছৈয়দ বলেন:বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আমাদের ক্লাব থেকে সামান্য উপহার হিসেবে আমরা বিতরণ করেছি, সমাজের বিত্তবানদের আহবান জানাই আপনারা অসহায় পরিবারের পাশে দাড়ান।
ক্লাবের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন:টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হওয়াতে প্রায় পরিবার পানি বন্দী, তাই আমাদের ক্লাব থেকে বন্য কবলিত পরিবারের জন্য এই উপহার হিসেবে দিচ্ছি।
ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান: চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, দীর্ঘ ১০-১২ দিন পর্যন্ত পানি বন্দী পুরো চট্টগ্রাম বিভাগ, এর মধ্যে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে প্রায় পরিবার পানি বন্দী। আমাদের উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারের কাছে এই সামান্য উপহার হিসেবে দিচ্ছি। সমাজের বিত্তবানদের অনুরোধ পানি বন্দী পরিবারের পাশে দাড়ান।



















