ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণের জমকালো প্রস্তুতি, থাকছেন রাষ্ট্রীয় অতিথিরা

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নবীনদের বরণ করে নিতে পুরো ক্যাম্পাসকে নতুন রূপ ও সাজে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট মেহমান হিসেবে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রীসহ একাধিক উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় অতিথি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ১ আগস্ট সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’ আয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মালেশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্‌, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।

শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার্থে পুরো ওরিয়েন্টেশন দুটি ভাগে ভাগ করা হয়েছে। সকালের পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবীন শিক্ষার্থীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্ব দুপুর ২টা থেকে শুরু হবে, যেখানে অংশ নেবেন ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য উন্নতমানের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সম্মানিত রাষ্ট্রীয় মেহমানদের দীর্ঘ বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বক্তব্য সংক্ষিপ্ত রাখা বা বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবীন বরণ উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, স্থানীয় থানা প্রশাসনের আশ্বাস অনুযায়ী পুলিশি সহযোগিতার পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করবে আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট। এছাড়া আয়োজন সফল করতে ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনগুলোও স্বতঃস্ফূর্ত সহযোগিতার আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণের জমকালো প্রস্তুতি, থাকছেন রাষ্ট্রীয় অতিথিরা

আপডেট সময় : ০৯:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬