ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল যশোরের শার্শার আবরার তাসিন ​ইসলামপুরে পার্টনার কংগ্রেস পুষ্টিনির্ভর আধুনিক কৃষিই টেকসই গ্রামীণ উন্নয়নের ভিত্তি উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাব কতৃক বন্যা কবলিত পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ পটিয়ায় প্রেস ক্লাবের উদ্যােগে পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন পোস্ট ​ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় ​মেলান্দহে মাদ্রাসা ছাত্র সায়িম নিখোঁজ, সন্ধান চায় পরিবার কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য” কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা পরীক্ষা চলাকালীনই এলো জীবনের স্মরণীয় খবর—বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত দুই শিক্ষার্থী

​ইসলামপুরে পার্টনার কংগ্রেস পুষ্টিনির্ভর আধুনিক কৃষিই টেকসই গ্রামীণ উন্নয়নের ভিত্তি

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
  • আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের ইসলামপুরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,পুষ্টিনির্ভর আধুনিক কৃষি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোই টেকসই গ্রামীণ উন্নয়নের প্রধান ভিত্তি।

সোমবার(১৩জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.জুবায়ের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খান তিনি বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। সেই সাথে নিরাপদ খাদ্য গ্রহণে সুস্থ জীবনযাপন ও সরকারের কৃষিবান্ধব কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাকিব রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বক্তারা বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক,কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। অনুষ্ঠানে কৃষির টেকসই উন্নয়ন,পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষক কৃষাণীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

​ইসলামপুরে পার্টনার কংগ্রেস পুষ্টিনির্ভর আধুনিক কৃষিই টেকসই গ্রামীণ উন্নয়নের ভিত্তি

আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬