ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দাবি ব্যক্তিগত আক্রোশে পদবঞ্চিতের অভিযোগ ইবি ডিবেটিং সোসাইটির সভাপতির বিরুদ্ধে দশক পূর্তিতে ইবি মোরাল প্যারেন্টিং পরিবারের বৃক্ষরোপণ ও বিতরণ যশোরের শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পরীক্ষা চলাকালীন এলো জীবনের স্মরণীয় খবর—বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত দুই শিক্ষার্থী কমিটিতে জায়গা না পেয়ে মসজিদে তালা মারার হুমকির অভিযোগ টঙ্গীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে র‌্যাবের অভিযানে অপহরণচক্রের মূলহোতা গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে ১১ বিজিবি ইবিতে আল হাদীস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় রাউজানের ডাবুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

ইবি ছাত্রদলের নতুন কমিটি উপলক্ষে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (১১ জুলাই) দুপুর ১ ইবিটায় অনুষদ ভবন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে প্রশাসন ভবন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

মিছিলে তারা “মিথুন-রাফিজ পরিষদ সবার সেরা পরিষদ,” “রাজপথের সেরা দল জাতয়তাবাদী ছাত্রদল,” “অরুণ পথের তরুণ দল জাতীয়তাবাদী ছাত্রদল,” “তারেক জিয়ার বাহুবল জাতীয়তাবাদী ছত্রদল” স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভপতি হুমায়ুন বাবর ফিরোজ,
উমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদ্য বিদায়ী আহ্বায়ক সাহেদ আহমেদ, বর্তমান কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ , সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, রাকির হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, আল আমিন, আবু সাঈদ রনি, নয়ন হোসেন ও সানভীর অনিক-সহ অন্য নেতাকর্মীরা।

এসময় সদ্য বিদায়ী সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের শহীদ, এবং ২০০৯ সাল থেকে ২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত ছাত্রদল, বিএনপি, জামায়াত-শিবিরসহ বিভিন্ন বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের যেভাবে গুম-খুন করেছে, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান সরকারের কাছে দাবি কালক্ষেপণ না করে অনতিবিলম্বে আওয়ামীলীগের বিচারের ব্যবস্থা বাংলার মাটিতে করতে হবে। শেখ হাসিনা এবং তার পরিবারের কারও পুনর্বাসন বাংলাদেশে হবে না, হবে না, হবে না। রাজনীতিতে নিজেদের ভেতরে মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, কেউ কারও শত্রু না।’

সাবেক সভাপতি উমর ফারুক বলেন, “তোমরা যারা এখানে আছো সবাই পদ পাওয়ার যোগ্য। কিন্তু দায়িত্বের কারণে সবাইকে তো দেওয়া যায় না। আমি মনে করি, আহ্বায়ক, সদস্য সচিব হওয়ার চেয়ে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের সবচেয়ে গর্বের জায়গা- আমরা শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। আমরা সেই পরিচয় নিয়ে বেঁচে থাকব, এগিয়ে যাব। ইবি ছাত্রদল সেরা সংগঠন হিসেবে এগিয়ে যাবে। আমরা যারা এই মঞ্চে আছি, সবাই সহযোগিতা করব। সেই প্রত্যয় ও প্রত্যাশা ব্যক্ত করছি।”

আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনারা যারা সুখে-দুখে, বিপদে-আপদে পাশে ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি কমিটি করতে গেলে এখানে সবার প্রত্যাশা পূরণ হয় না। এখানে অনেকের মান-অভিমান থাকে। সকলে মান-অভিমান ভুলে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে চাই।এই কমিটিতে সকলে পদপ্রত্যাশী ছিল। যারা পদ-পদবি পায় নাই আমি তাদেরকে কথা দিচ্ছি আগামী এক মাসের মধ্যে আপনারা সবাই আমাদের কমিটিতে জায়গা পাবেন এবং খুব দ্রুতই হল কমিটি, ফ্যাকাল্টি কমিটি দিবো।
তিনি আরো বলেন, ছাত্রদলের একটাই উদ্দেশ্য, নিরাপদ ক্যাম্পাস। নিরাপদ ক্যাম্পাস গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ একাত্ম হয়ে কাজ করে যাবে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রে ও শিক্ষার্থীবান্ধব কাজের জন্য আমরা সর্বদাই তাদের পাশে থাকতে প্রস্তুত। “

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবি ছাত্রদলের নতুন কমিটি উপলক্ষে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল

আপডেট সময় : ১০:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬