ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের এক অনন্য শক্তি: কর্মসূচির নামকরণের ভাষা, কৌশল ও মনস্তত্ত্ব রক্ষণাবেক্ষণের নামে লাখ টাকা ব্যয়: সরকারি বাসভবন ছাড়লেন ইসলামপুরের ইউএনও নাজমুল হুসাইন আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিলো ট্রাম্প ইবি ছাত্রদলের নতুন কমিটি গঠন; ক্যাম্পাসে আনন্দ মিছিল ইবি ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক মিঠুন, সদস্য সচিব রাফিজ ইবি শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ, জানেনা অভিযোগপত্রে নাম থাকা ভুক্তভোগীরা ইরানের পাল্টা জবাব : ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানে মার্কিন বাহিনীর শক্তিশালী বিমান হামলা এবার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ১০ গজে চুরি,আইন-শৃঙ্খলা অবনতির শেষ নিদর্শন কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান

ইবি ছাত্রদলের নতুন কমিটি গঠন; ক্যাম্পাসে আনন্দ মিছিল

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (০৮ জুলাই) দুপুর দুইটায় সংগঠনটির টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসন ভবন হয়ে শেষ হয়।

এর আগে নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এয়াকুব আলী, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। এসময় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন নবমনোনীত সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, আবু সাঈদ রনি, তৌহিদুল ইসলাম রিফাত হোসেন, নয়ন হোসেন-সহ কমিটির অন্য সদস্য ও নেতাকর্মীরা।

উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দকে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ সুষ্ঠু রাখতে একাডেমিক ও প্রশাসন ভবনে মিছিল না করার নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রে প্রশাসন ভবন বা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার মতো কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে চলমান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সবার প্রতি সার্বক্ষণিক ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবি ছাত্রদলের নতুন কমিটি গঠন; ক্যাম্পাসে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬