অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধস-২০২৬-এ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমের আওতায় দুর্গত এলাকায় পৌঁছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন রোগে আক্রান্ত এবং অসুস্থ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং জরুরি প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে পানিবাহিত রোগ, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের দোরগোড়ায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কেন্দ্র চালু করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগকে দুর্গত মানুষের জন্য মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.