ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

​শোভাযাত্রা ও ভজনে মুখর ইসলামপুর: শুরু হলো ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
  • আপডেট সময় : ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের দ্বিতীয় বর্ষের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মহোৎসবের শুভ উদ্বোধন করা হয়।

গৌর-নিতাই আশ্রম (হরিসভা) ও শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির, গোবিন্দবাড়ীর উদ্যোগে আয়োজিত এ উৎসব উপলক্ষে ইসলামপুর পৌরসভার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য রথযাত্রা ও শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুল সংখ্যক ভক্ত,ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশ নেন।

শোভাযাত্রা শেষে ধর্মীয় আলোচনা,ভজন-কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান,পরম করুণাময় শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ মহোৎসবের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মহাদেব মহন্ত ও সাধারণ সম্পাদক পলাশ বন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌর-নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির উপদেষ্টা রিপন চন্দ্র বন্দ, সভাপতি বিপুল চন্দ্র দাস, সহ-সভাপতি বাবু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পঙ্কজ কর্মকার ও দীপক চন্দ্র বিশ্বাস, সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রান্ত কুমার বসাক, সাংগঠনিক সম্পাদক তুষার দত্তসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

​শোভাযাত্রা ও ভজনে মুখর ইসলামপুর: শুরু হলো ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব

আপডেট সময় : ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬