ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব

মো:জাবেদুল আনোয়ার ,স্টাফ রিপোর্টার ,কক্সবাজার
  • আপডেট সময় : ১২:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। মানবিক সহায়তার অংশ হিসেবে চকরিয়া, পেকুয়া ও রামু উপজেলার বন্যাদুর্গত মোট ২৫০টি পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করেছে এলিট এ বাহিনী।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে র‌্যাব-১৫-এর পৃথক আভিযানিক ও ত্রাণ বিতরণকারী দল জেলার বিভিন্ন দুর্গত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গত ৩ জুলাই থেকে কক্সবাজার জেলায় টানা মুষলধারে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং অনেক এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যসংকটও দেখা দেয়।

এ পরিস্থিতিতে র‌্যাব-১৫-এর সিপিএসসি-এর একটি দল চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে এবং সদর ব্যাটালিয়নের আরেকটি দল রামু উপজেলার ৫০টি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করে।

ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। র‌্যাবের এ মানবিক উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

র‌্যাব-১৫ জানায়, অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। বন্যা পরিস্থিতির ওপর র‌্যাব-১৫-এর নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব

আপডেট সময় : ১২:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬