ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আরমান গ্রেফতার

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ১১:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজার সদর থানার একটি চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমান (২৩)-কে হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই কক্সবাজার সদর থানার আওতাধীন এলাকায় সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে।

এরই ধারাবাহিকতায়, গত ১৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত ৯টা ৪৫ মিনিটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরমান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া (বাস টার্মিনাল), ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. ফেরদৌস।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আরমান গ্রেফতার

আপডেট সময় : ১১:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬