কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উজানটিয়া ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টুর সভাপতিত্বে এবং সদস্যসচিব জাফর আলম এমইউপির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল উদ্দিন হায়দার ও জেড এম মুসলেম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার আরিফ আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ,উজানটিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এমজারু,
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বাহার উদ্দিন ফরহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরফাত, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক কায়েস আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ মনজুর, বিএনপি নেতা ফরহাদ ইকবাল এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান মুজাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে এম. বাহাদুর শাহ বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আগামী নির্বাচনে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন। তাই ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে সক্রিয় হতে হবে। নিজেদের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম, বিএনপি নেতা ছিদ্দিক আহমদ ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।