ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

রাউজানের ডাবুয়ায় বন্যায় তলিয়ে যাওয়া রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা বর্ষণ ও ডাবুয়া খালের ভাঙ্গনের ফলে ডাবুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুল মোহাম্মদ বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ রাহাত এর বসত ঘর একেবারেই তলিয়ে গেছে। তার একমাত্র বৃদ্ধ মা কে নিয়েই সেই ঘরে বসবাস করত রাহাত। সর্বনাশা বন্যায় সে ঘর ভেঙ্গে তছনছ করে একেবারে নিঃস্ব করে গেছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়া সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত রাহাতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। সেই সাথে স্থানীয় কিছু ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং রাউজানের সাংসদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি ডাবুয়ার ৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হিঙ্গলা তৈয়্যবিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় পরবর্তী স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেন এবং কলমপতি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে বিকেলে পশ্চিম ডাবুয়া এলাকায় ডাবুয়া খালের ভাঙ্গনের ফলে পানিবন্দী পরিবার গুলোর মাঝে খাবার বিতরণ করেন এবং ভাঙ্গন রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। এবং স্ব স্ব এলাকার বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহবান জানান। ১০জুলাই জুমাবার দিনব্যাপী এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইলিয়াস, সমাজসেবক মোঃ দিদারুল আলম সওদাগর, মোঃ সরোয়ার, মোঃ জাহাঙ্গীর, মোঃ আব্দুর রহমান, মোঃ লোকমান সহ স্থানীয় অন্যন্যা এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাউজানের ডাবুয়ায় বন্যায় তলিয়ে যাওয়া রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬